---Advertisement---

মাধ্যমিক পরীক্ষা 2026 হেল্পলাইন নম্বর ও কড়া নিয়ম জানুন বিপদে পড়ার আগেই

Sabir

Published

madhyamik 2026 helpline

Join WhatsApp

Join Now
---Advertisement---

মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ পরীক্ষাকেন্দ্রে কড়া নিয়ম, কী নেওয়া যাবে-যাবে না, হেল্পলাইন ও কন্ট্রোল রুমের তথ্য একনজরে জেনে নিন।২০২৬ সালের WBBSE Madhyamik Exam শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য একাধিক কড়া নির্দেশিকা ও নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি সমস্যায় পড়লে যোগাযোগের জন্য থাকছে কন্ট্রোল রুম ও হেল্পলাইন ব্যবস্থা।

মাধ্যমিক পরীক্ষা 2026 গুরুত্বপূর্ণ নির্দেশিকা

পর্ষদের নির্দেশ অনুযায়ী, বিগত বছরের মতোই এবারও প্রশ্নপত্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নতুন নিরাপত্তা ব্যবস্থা
1.প্রশ্নপত্রে QR Code ও Serial Number ব্যবহার
2.নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে Metal Detector Checking
3.প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় বিশেষ নজরদারি
কি কি নিয়ে যাওয়া যাবে? (Allowed Items)
পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় নিচের জিনিসগুলি সঙ্গে রাখা বাধ্যতামূলক ও অনুমোদিত
1. অরিজিনাল অ্যাডমিট কার্ড
2.রেজিস্ট্রেশন কার্ড
3.পেন, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স
4.স্বচ্ছ জলের বোতল
5.রুমাল
6.স্বচ্ছ প্লাস্টিক পাউচ
7.সাধারণ Analog হাতঘড়ি

মাধ্যমিক পরীক্ষা কি কি নিয়ে যাওয়া যাবে না

পর্ষদ অত্যন্ত কড়া ভাষায় নিষিদ্ধ করেছে—
1.মোবাইল ফোন
2.স্মার্টওয়াচ / ডিজিটাল ঘড়ি
3. ক্যালকুলেটর
4. ইয়ারফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস
5.পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ধরা পড়লে ৩ বছরের জন্য পরীক্ষায় নিষিদ্ধ করা হতে পারে।

Read More – মাধ্যমিক পরীক্ষায় স্কুল ছুটি? প্রাথমিক পর্ষদের নতুন নির্দেশিকা

Exam Center Rules – পরীক্ষাকেন্দ্রের কড়া নিয়ম

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ –
1.পরীক্ষা শেষ হওয়ার আগে হল ছাড়তে পারবেন না
2.অ্যাটেনডেন্স শিটে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর ও স্বাক্ষর বাধ্যতামূলক
3.প্রয়োজনে বাইরে যেতে হলে গার্ডের উপস্থিতি আবশ্যক
অভিভাবকদের জন্য নির্দেশ
1.অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ
2.প্রধান গেটের বাইরে অপেক্ষা করতে হবে

রিজিওনাল অফিস হেল্পলাইন নম্বর
রিজিওনাল অফিস হেল্পলাইন নম্বর
উত্তরবঙ্গ রিজিওনাল অফিস0353-2999677
কলকাতা033 2321 3811
বর্ধমান0342 2662377
মেদিনীপুর03222 275524
কেন্দ্রীয় কন্ট্রোল রুম033-2321-3813
033-2337-2282
033-2359-2277

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---