বাংলার যুবসাথী প্রকল্প প্রকল্পে মাসে ১৫০০ টাকা ভাতা পাবেন বেকার যুবক-যুবতীরা। যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও সব তথ্য জানুন।অন্তর্বর্তী বাজেট ২০২৬-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বাংলার যুব সাথী প্রকল্প ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া, যাতে তাঁরা চাকরির প্রস্তুতি নিতে পারেন।
বাংলার যুবসাথী প্রকল্পের মূল ঘোষণা
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় ফিরলে এই প্রকল্প চালু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে প্রকল্পটি কার্যকর করার লক্ষ্য রাখা হয়েছে।
সম্ভাব্য উপভোক্তা: প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতী
প্রস্তাবিত বাজেট বরাদ্দ: প্রায় ৫,০০০ কোটি টাকা
কারা বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন
এই প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা শর্ত রাখা হয়েছে—
1.আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর
2.মাধ্যমিক পাশ হতে হবে
3.আবেদনকারীকে বেকার হতে হবে
4.পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
5.যাঁরা বর্তমানে স্কলারশিপ পাচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন
Read More – West Bengal Government 2026 সম্পূর্ণ ছুটির তালিকা
কত টাকা দেওয়া হবে এবং কতদিন পর্যন্ত
বাংলার যুব সাথী প্রকল্পে নির্বাচিত উপভোক্তারা পাবেন—
মাসে ১৫০০ টাকা ভাতা
সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত আর্থিক সাহায্য
টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT)
এই ভাতার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি না থাকা অবস্থায় আর্থিক সাপোর্ট, স্থায়ী আয় নয়।
আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে
এই মুহূর্তে বাংলার যুব সাথী প্রকল্পের আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকার ক্ষমতায় ফিরলে আলাদা করে—অফিসিয়াল ওয়েবসাইট,আবেদন ফর্ম,প্রয়োজনীয় নথির তালিকা
ঘোষণা করা হবে






